ইকবাল সাহেব স্থানীয় উৎসের সাহায্যে কীভাবে প্রতিষ্ঠানটি চালু রাখতে পারেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ইকবাল সাহেবের এলাকাটি কয়লা খনির নিকটে রয়েছে বলে তার ইটভাটাটিতে তিনি জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ভাটাটি চালু রাখতে পারেন। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো- একটি এলাকায় যেকোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ রাখা হয়। তন্মধ্যে কাঁচামালের সহজলভ্যতা, শক্তি সম্পদের প্রাচুর্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। ইকবাল সাহেবের ইটভাটাটি যেহেতু বড় পুকুরিয়া কয়লা খনির নিকটে সেহেতু তিনি সহজে, স্বল্পমূল্যে প্রয়োজনীয় কয়লা তাঁর ভাটায় জ্বালানি হিসেবে নিতে পারবেন। এতে তাঁর ভাটায় জ্বালানি হিসেবে কয়লা আনতে পরিবহন খরচ অনেক কম হবে। তাছাড়া এটিকে পরিবেশবান্ধব করতে হলে চুল্লী অনেক উঁচুতে করলে ধোঁয়া উক্ত এলাকায় দূষণ সৃষ্টি করতে পারবে না। সুতরাং বলতে পারি, আলোচ্য উদ্দীপকের ইকবাল সাহেবের ইটভাটাটি সুপ্রতিষ্ঠিত তথা চালু রাখতে স্থানীয় উৎস তথা সহজ শর্তে কয়লার সরবরাহের কারণেই সম্ভব বলে মনে করি।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
ইকবাল সাহেব স্থানীয় উৎসের সাহায্যে কীভাবে প্রতিষ্ঠানটি চালু রাখতে প…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

