উদ্দীপকের দেশসমূহ তথা মধ্যপ্রাচ্যের তেল বলয়ের বর্ণনা দেওয়া হলো-
সৌদি আরব: সৌদি আরব খনিজ তেল সঞ্চয় ও উত্তোলনে বিশ্বে ২য় স্থানের অধিকারী। সৌদি আরবের তেলক্ষেত্রগুলোর মধ্যে ১৪ টি প্রধান। এগুলোর মধ্যে খারওয়ার, বাহরন, কুয়াতিফ দাম্মাম, গওয়র, দাহরান, সাফানিয়া, বেরী, আবু হাদ্রিয়া, আবু সায়াফা' প্রভৃতি উল্লেখযোগ্য।
ইরাক: ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ দেশ। এদেশের তেল ক্ষেত্রগুলো উত্তরে মোসুল, কিরকুক খানকিন, হাদিতা, খুবরম ও বসরায় অবস্থিত।
ইরান: ইরান তেল সম্পদে বিশ্বে নবম। এখানের তেল ক্ষেত্রগুলো মসজিদ-ই-সুলাইমান, হামাদান, কেরমান শাহ নাফট সাফিদ এবং গাচসারণে অবস্থিত।
সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতও তেল সম্পদে সমৃদ্ধ। এখানকার প্রসিদ্ধ তেলক্ষেত্রগুলো হচ্ছে- বাব, কারনজাফুর, দুবাই, মুবারাজ, জাকুস, রাশিদ, মুবারক, সালেহ প্রভৃতি।
কুয়েত: কুয়েতে পৃথিবীর মোট সঞ্চিত তেলের প্রায় ১৬ শতাংশ সঞ্চিত রয়েছে। এদেশের বারগান, আলজারা বোধাতেন, ওয়ফ্লা মার্গয়ান, তাল আহমাদি তেলখনি রয়েছে।