উদ্দীপকে মধ্যপ্রাচ্যে উল্লিখিত 'ক' হলো খনিজ তেল। নিচে খনিজ তেলের বণ্টন ব্যাখ্যা করা হলো-
উত্তর আমেরিকার তেল বলয়ভুক্ত দেশগুলো বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় ৩০ ভাগ উৎপাদন করে।
আমেরিকান তেল বলয়ের তেল উৎপাদনকারী দেশ হলো:
যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, ভেনিজুয়েলা, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া প্রভৃতি রাষ্ট্র।
ইউরোপীয় তেল বলয়ভুক্ত দেশগুলো খুব বেশি তেল উৎপাদন করে না। ইউরোপীয় তেল বলয়ের অন্তর্ভুক্ত দেশগুলো হলো: রাশিয়া, যুক্তরাজ্য, রোমানিয়া, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ইত্যাদি।
মধ্যপ্রাচ্যে বিশ্বে ২৯% পরিমাণ তেল উৎপাদন হয় এবং সবচেয়ে বেশি রপ্তানি করে। মধ্যপ্রাচ্যের তেল বলয়গুলোর অন্তর্ভুক্ত দেশ হলো: সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, মিশর, বাহরাইন প্রভৃতি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তেল বলয়ের অন্তর্গত দেশ হলো: চীন, ইন্দোনেশিয়া, জাপান, মায়ানমার, ভারত, কাজাকিস্তান, মালয়েশিয়া প্রভৃতি দেশগুলো তেল উৎপাদন করে।
আফ্রিকার তেল বলয়ের অন্তর্গত দেশ হলো: নাইজেরিয়া, ঘানা, লিবিয়া, মিশর, আলজেরিয়া প্রভৃতি দেশ। এই দেশগুলো তেল উৎপাদন করে।
ওশেনিয়া তেল অঞ্চলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খনিজ তেল পাওয়া যায়। এই বলয় খনিজ তেলে অনুন্নত।