উদ্দীপকের 'খ' ও 'গ' স্তরের বৈশিষ্ট্য ভিন্ন-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' ও 'গ' স্তর দুটি হলো যথাক্রমে কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল। নিম্নে স্তর দুটির চিত্রসহ বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ অশ্মমণ্ডলের নিচে ২,৮৯৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এ মন্ডলটি গঠিত। এর উপরের অংশ ১৪৪৮ কি.মি. পর্যন্ত ব্যাসল্টজাতীয় উপাদানে গঠিত। সিলিকন ও ম্যাগনেসিয়াম এর পরিমাণ বেশি বলে একে সীমাও বলা হয়। এর ঘনত্ব প্রায় ৮। অনেকের মতে, প্রচণ্ড চাপে এ স্তরের উপাদানগুলো তরল ও কঠিনের মধ্যবর্তী' অবস্থায় অর্থাৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে। অপরদিকে কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৭৫ কি.মি. ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। বৈজ্ঞানিকদের মতে এটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এ স্তরে নিকেল ও লৌহের পরিমাপ বেশি থাকায় একে Nife বলা হয়। এটিও দুই ভাগে বিভক্ত। একটি হলো ভেতরের এবং অন্যটি হলো বাইরের অংশ। বাইরের অংশের বিস্তৃতি ২২৫০ কি.মি. এবং ভেতরের অংশের বিস্তৃতি ১২২৫ কি.মি.। বাইরের অংশ তরল এবং ভেতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়। কেন্দ্রমণ্ডলের নিচের অংশে লৌহ অধিক ঘনত্বে রয়েছে। কেন্দ্রমণ্ডলের ধাতব প্রকৃতির ওপর পৃথিবীর চুম্বক বহুলাংশে নির্ভরশীল। সুতরাং দুটি স্তরের অবস্থানগত কারণে ভিন্নধর্মী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ও 'গ' স্তরের বৈশিষ্ট্য ভিন্ন-বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

