উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' ও 'গ' স্তরদ্বয় হলো যথাক্রমে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নিচে স্তরদ্বয়ের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-অশ্মমন্ডলের নিচের স্তরটিকে গুরুমণ্ডল বলা হয়। অশ্মমণ্ডলের নিচ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত চারদিকে এর বিস্তৃতি প্রায় ২,৮৮৫ কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব ৪ থেকে ৫ এবং ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় ৩,৫০০ কিলোগ্রাম থেকে ৮,০০০ কিলোগ্রাম। গুরুমন্ডলের ১০০ কিলোমিটার গভীরতায় তাপমাত্রা ১,১০০০° ১,২০০° সেলসিয়াস। তবে এ মন্ডলের নিম্নাংশের তাপমাত্রা প্রায় ৩,০০০° সেলসিয়াসের বেশি। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮২.২৫ শতাংশ দখল করে আছে এবং এর ওজন পৃথিবীর মোট ওজনের প্রায় ৬৮ ভাগ। গুরুমণ্ডল প্রধানত ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম ও নিকেল দ্বারা গঠিত। গঠন উপাদানের ওপর ভিত্তি করে গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল। অন্যদিকে, পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধবিশিষ্ট গোলকটিকে কেন্দ্রমণ্ডল বলা হয়। গুরুমণ্ডলের নিম্নাংশ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এটি বিস্তৃত। এ মন্ডলের আপেক্ষিক গুরুত্ব ১০ হতে ১৩.৬। কেন্দ্রমণ্ডলের চাপ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপের চেয়ে ৩০ -৪০ গুণ বেশি এবং তাপমাত্রা স্থানভেদে ৩,০০০০ হতে ৫,০০০° সেলসিয়াস বা তারও বেশি। কেন্দ্রমণ্ডল লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি দিয়ে গঠিত হলেও এ স্তরে নিকেল (Ni) ও লোহার (Fe) পরিমাণ বেশি থাকায় একে নাইফ (Ni+ Fe NiFe) বলা হয়। এ স্তরের আপেক্ষিক গুরুত্ব ১০ থেকে ১২ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক ঘন। এ মন্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ১৬.২ ভাগ স্থান দখল করলেও এর ওজন i পৃথিবীর মোট ওজনের শতকরা ৩১.৫ ভাগ। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে বোঝা যায় এই স্তরটি দুটি অংশে বিভক্ত। যথা: বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের বিস্তৃতি প্রায় ২,২৭০ কিলোমিটার এবং অন্তঃকেন্দ্রমন্ডল পৃথিবীর কেন্দ্র হতে প্রায় ১,২১৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

