চিত্রের [গণিত] নির্দেশিত স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের [গণিত] নির্দেশিত স্থানটি বলতে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। নিচে উক্ত স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব বিশ্লেষণ করা হলো- মূলত ওই স্থানটি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার এবং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের অবস্থানও ওই অঞ্চলে। পশ্চিম দিক থেকে পূর্বদিকের পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এসব পাহাড় শেলপাথর, বেলেপাথর এবং কাদামাটি দিয়ে গঠিত। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গুরুত্ব অপরিসীম। জীবজগতের এক বৃহৎ পরিসরের সবুজ ও বাহারি গাছপালা, বিভিন্ন প্রজাতি এবং বিভিন্ন ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতিগতভাবে বিচিত্র সম্প্রদায়ের মানুষ পর্বতগুলোর আশপাশে বসতি স্থাপন করে জীববৈচিত্র্য গড়ে তুলে প্রকৃতিসৃষ্ট পর্বতগুলোকে যেন মিতালীর বন্ধনে জড়িয়ে রেখেছে। এছাড়া এই পাহাড়িয়া অঞ্চলে গাছপালা রয়েছে যা অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যা ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
চিত্রের নির্দেশিত স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

