চিত্রের 'খ' ও 'গ' স্তরের বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে 'খ' দ্বারা গুরুমণ্ডল' এবং 'গ' দ্বারা কেন্দ্রমণ্ডলকে বোঝানো হয়েছে। উক্ত দুটি স্তরের বৈশিষ্ট্যগত পার্থক্য নিম্নে বিশ্লেষণ করা হলো- গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের ২য় স্তর এবং এটি সিলিকন ও ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণেই গঠিত। অন্যদিকে কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। এটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। গুরুমণ্ডলের অন্তর্ভুক্ত পদার্থগুলোর ঘনত্ব- নিচ থেকে উপরের দিকে ক্রমশই গুরু হতে লঘু। এর উপরের অংশ ব্যাসল্ট জাতীয় পদার্থ দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলে এবং নিচের সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) নিচে বলে একে সীমা বলা হয়। পক্ষান্তরে ভূ-কম্পন তরঙ্গ হতে বোঝা যায়, কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত যেমন- বাইরের অংশ এবং ভেতরের অংশ। বাইরের অংশ তরল এবং ভেতরের অংশ কঠিন হিসেবে আছে বলে অনুমান করা হয়। এর বাইরের অংশে তরল লৌহ অধিক ঘনত্বে অবস্থান করছে এবং ভেতরের অংশে কঠিন লৌহ ও নিকেল দ্বারা গঠিত। গুরুমন্ডলের অংশটি বেশ উত্তপ্ত। কিন্তু চারপাশের প্রচন্ড চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় রয়েছে। অপরদিকে কেন্দ্রমন্ডল প্রচণ্ড তাপ ও চাপে সম্ভবত কঠিন অবস্থায় নেই। এর কাঠামো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় আছে বলে ধারণা করা হয়। সুতরাং বলা যায় যে, ভূঅভ্যন্তরের উপরোল্লিখিত 'খ' স্তর গুরুমন্ডল এবং 'গ' স্তর কেন্দ্রমন্ডলের মধ্যকার বৈশিষ্ট্যগত কিছু সাদৃশ্য থাকলেও অবস্থানগত ভিন্নতার কারণে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য প্রকাশ পায়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
চিত্রের 'খ' ও 'গ' স্তরের বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

