অবস্থান অনুযায়ী (D) ভূমিরূপটির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
উত্তর: চিত্রে 'D [গণিত] ভূমিরূপ বলতে মালভূমিকে বোঝানো হয়েছে। নিচে উক্ত ভূমিরূপের শ্রেণিবিভাগ দেখানো হলো- উৎপত্তির ভিত্তিতে মালভূমি প্রধানত পাঁচ ধরনের। যেমন- মহাদেশীয় মালভূমি, চ্যুতি মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি, ক্ষয়জাত মালভূমি *ও আগ্নেয় মালভূমি। মহাদেশীয় প্রাচীন শিলাস্তূপ নগ্নীভবনের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে বিস্তৃত এলাকাব্যাপী যে ভূমি সৃষ্টি হয়, তাকে মহাদেশীয় মালভূমি বলে। এ ধরনের মালভূমি সমুদ্র সমতল থেকে ৫০-১০০ মিটার উচ্চতাবিশিষ্ট এবং কেলাসিত হয়। ভূ-অভ্যন্তরস্থ প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠে কোনো বিস্তৃত স্থান চ্যুতির সৃষ্টি হয়ে কোনো এলাকার বিরাট অংশ অসমানভাবে উপরে উঠে গিয়ে যে ভূমির সৃষ্টি করে তাকে চ্যুতি মালভূমি' বলে। মূলত ভূ-আন্দোলনজনিত এবং পাত সঞ্চালনজনিত কারণে এ ধরনের মালভূমির সৃষ্টি হয়েছে। ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় পর্বত দ্বারা বেষ্টিত নিম্নস্থানসমূহ উঁচু হয়ে পর্বত মধ্যবর্তী মালভূমির সৃষ্টি হয়েছে। এ ধরনের মালভূমির উচ্চতা ৩০০০-৫০০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। কোনো পার্বত্য অঞ্চল বা উঁচু ভূখণ্ড নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমির উচ্চতা হ্রাস পেয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হলে তাকে ক্ষয়জাত মালভূমি বলে। অগ্ন্যুৎপাতের ফলে ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্র পথে ভূগর্ভ হতে লাভা প্রবাহ ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং শীতলীকরণ প্রক্রিয়ায় ঠান্ডা হয়ে কঠিন অবস্থা ধারণ করে যে ভূমির সৃষ্টি হয় তাকে আগ্নেয়জাত মালভূমি বলে। সুতরাং বলা যায়, উল্লিখিত উপায়ে বিভিন্ন ধরনের মালভূমির সৃষ্টি করে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
অবস্থান অনুযায়ী (D) ভূমিরূপটির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

