মানবজীবনে (D) ভূমিরূপের প্রভাব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'D [গণিত] বলতে মালভূমিকে বোঝানো হয়েছে। উক্ত মালভূমি যা মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালভূমি সাধারণত স্বাভাবিক উদ্ভিদে সমৃদ্ধ হয়। এরকম ভূমিতে প্রচুর শাল ও সেগুন গাছ জন্মে থাকে যা আসবাবপত্র ও ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। কোনো কোনো মালভূমির কঠিন শিলার ওপর উর্বর মৃত্তিকার আবরণ থাকলে সেই অঞ্চল কৃষিকার্যে উন্নতি লাভ করে। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ভঙ্গুর এবং ভূভাগ কঠিন শিলা দ্বারা গঠিত বলে চাষ-আবাদ, রাস্তাঘাট ও শিল্প স্থাপনে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। মালভূমিও জলবায়ুকে পর্বতের মতো প্রভাবিত করে। যেসব মালভূমি সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত সেসব মালভূমির জলবায়ু উষ্ণ হয় না। আবার পর্বতবেষ্টিত মালভূমি জলীয়বাষ্পের অভাবে বৃষ্টিহীন থাকে। উঁচু-নিচু ভূ-প্রকৃতির জন্য মালভূমি অঞ্চলে সড়কপথ ও রেলপথ নির্মাণ করা খুবই কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ। তাই এখানকার পরিবহন। ব্যবস্থাও অনুন্নত। অধিকাংশ মালভূমি আবার খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। বিভিন্ন প্রকার খনিজ পদার্থ উত্তোলনের কাজে নিযুক্ত থেকে বহু মানুষের কর্মসংস্থান হয়। মালভূমি অঞ্চলের স্বল্প বৃষ্টপাতযুক্ত স্থানগুলোতে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়। এই তৃণভূমিগুলোতে পশুপালন করে বেশ কিছু মানুষ জীবিকা নির্বাহ করে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, মালভূমি মানবজীবনে। বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ প্রভাববিস্তার করে থাকে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
মানবজীবনে (D) ভূমিরূপের প্রভাব আলোচনা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

