উদ্দীপকে উল্লিখিত ii. যে ভূপ্রকৃতির অন্তর্গত তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ii দ্বারা যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়েছে তা হলো প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্গত ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চল। নিম্নে উক্ত অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা দেওয়া হলো-ভাওয়াল ও মধুপুর গড় উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র এবং দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত। এর আয়তন ৪,১০৫ বর্গ কি.মি. এ চত্বরের উচ্চতা উত্তরদিকে সমুদ্র সমতল থেকে ৩০.৫ মিটার এবং দক্ষিণ দিকে ৬ মিটার। উত্তরাংশ পার্শ্ববর্তী প্লাবনভূমি থেকে অনেক উঁচু এবং প্রান্তভাগ খাড়া ঢালবিশিষ্ট। দক্ষিণ দিক ক্রমশ ঢালু হয়ে প্লাবনভূমির সাথে মিশে গেছে। এ অঞ্চলের পূর্বদিকে ঢালু এবং ছয়টি সমান্তরাল চ্যুতি লক্ষণীয়। বানার, বংশী, তুরাগ, লক্ষা, বালু প্রভৃতি প্রধান নদী গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জুড়ে বিস্তৃত। সোপান এলাকার অধিকাংশ স্থান গজারি বন দ্বারা আবৃত।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ii. যে ভূপ্রকৃতির অন্তর্গত তার বর্ণনা দাও।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

