উদ্দীপকের 'খ' স্তরটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'খ' স্তরটি হলো অশ্মমণ্ডল। উক্ত স্তরটির বর্ণনা করা হলো- অশ্মমণ্ডল হলো ভূঅভ্যন্তরের প্রথম স্তর। অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশকে অশ্মমণ্ডল বা শিলামণ্ডল বলা হয়। এই স্তরটি নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সর্বাপেক্ষা বেশি এবং মহাসগারের নিচে সর্বাপেক্ষা কম। এর গভীরতা স্থান বিশেষে ৩০-৬৪ কি.মি. পর্যন্ত ধরা হয়। অশ্মমণ্ডলের উপরিভাগকে ভূত্বক ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে। ভূত্বকই পৃথিবীর কঠিন বহিরাবরণ। এর গভীরতা ৩ কি.মি. (সমুদ্রর তলদেশ) হতে ৪০ কি.মি. (পর্বতের তলদেশ)। তবে গড় গভীরতা প্রায় ১৭ কি.মি.। যেসব উপাদান দ্বারা এ স্তর গঠিত তাদের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাসিয়ামের নাম উল্লেখযোগ্য। এছাড়া এ স্তরের শেষের অংশে গ্রানাইট ও ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'খ' স্তরটির বর্ণনা দাও।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

