উদ্দীপকে উল্লিখিত ২য় ভূমিরূপটি নদীর কোন পর্যায়ের ভূমিরূপের অন্তর্গত। উক্ত ভূমিরূপের সাথে আর কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২য় ভূমিরূপটি অশ্বের খুরের আকৃতি; যা নদীর সঞ্চয়জাত পর্যায়ের অন্তর্ভুক্ত। উক্ত ভূমিরূপের সাথে আরও যেসব ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা হলো নদীর বাঁক, কর্দম ছিপি, বালুচর, স্বাভাবিক বাঁধ, পশ্চাৎ জলাভূমি, পশ্চাৎ ঢাল প্রভৃতি উল্লেখযোগ্য নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো- নদীর বাঁক: গতিপথে উঁচু-নিচু স্থান বা কঠিন শিলা থাকলে নদীর গতি বেঁকে যায় একে আঁকাবাঁকা নদী বলে। অশ্বখুরাকৃতি হ্রদ: মাঝে মাঝে সমভূমি অংশে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। কোনো কোনো সময় এ বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে, দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি আসে। তখন নদী সোজা পথে চলতে থাকে। কিন্তু বাঁকা অংশটুকু নদীখাত হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় বলে এদের অশ্বখুরাকৃতি হ্রদ বলে। বালুচর: নদীর ভেতর বালি, নুড়ি, কাঁকর, কর্দম ইত্যাদি সঞ্চিত হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে বালুচর বলে। স্বাভাবিক বাঁধ: বন্যার পানি চলে যাওয়ার সময় নদীর উভয় তীরে কর্দম, কাঁকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে বাঁধের সৃষ্টি হয়। একারণে নদীর দু'তীর পার্শ্ববর্তী সমভূমি অপেক্ষা উঁচু হয় এবং এ উঁচু অংশ দেখতে অনেকটা বাঁধের, মতো হয় বলে একে স্বাভাবিক বাঁধ বলে। পশ্চাৎ জলাভূমি: প্রাকৃতিক বাঁধের পশ্চাৎদিকে নদীর পলি সঞ্চয় ক্রমশ কম হওয়ায় তা নিম্নভূমিরূপে অবস্থান করে। বর্ষার পরে বন্যার পানি সরে গেলে এ নিম্নভূমিতে জল আবদ্ধ অবস্থায় থেকে যায়। প্রাকৃতিক বাঁধের পশ্চাতে অবস্থিত এরূপ জলাবদ্ধ ভূমিকে পশ্চাৎ জলাভূমি বলা হয়। পশ্চাৎ ঢাল: স্বাভাবিক বাঁধের পশ্চাতে অপেক্ষাকৃত নিচু ঢালু ভূমিকে পশ্চাৎ ঢাল বলা হয়। সুতরাং বলা যায় যে, নদীর সঞ্চয়কার্যের ফলে উল্লিখিত ভূমিরূপগুলো সৃষ্টি হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ২য় ভূমিরূপটি নদীর কোন পর্যায়ের ভূমিরূপের অন্তর্গত…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

