উদ্দীপকের আলোকে দ্বিতীয় ও তৃতীয় স্তরবিন্যাসের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ভূঅভ্যন্তরের দ্বিতীয় স্তর হলো গুরুমণ্ডল এবং তৃতীয় স্তর হলো কেন্দ্রমণ্ডল। উক্ত দুটি স্তরবিন্যাসের তুলনামূলক বিশ্লেষণ করা হলো: গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ অশ্মমণ্ডলের নিচে ২,৮৯৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এ মন্ডলটি গঠিত। এর উপরের অংশ ১৪৪৮ কি.মি. পর্যন্ত ব্যাসল্টজাতীয় উপাদানে গঠিত। সিলিকন ও ম্যাগনেসিয়াম এর পরিমাণ বেশি বলে একে সীমাও বলা হয়। এর ঘনত্ব প্রায় ৮। অনেকের মতে, প্রচণ্ড চাপে এ স্তরের উপাদানগুলো তরল ও কঠিনের মধ্যবর্তী' অবস্থায় অর্থাৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে। অপরদিকে কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৭৫ কি.মি. ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। বৈজ্ঞানিকদের মতে লৌহ, নিকেল, পারদ সীমা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এ স্তরে নিকেল ও লৌহের পরিমাণ বেশি থাকায় একে Nife বলা হয়। এটিও দুই ভাগে বিভক্ত। একটি হলো ভেতরের এবং অন্যটি হলো বাইরের অংশ। বাইরের অংশের বিস্তৃতি ২২৫০ কি.মি. এবং ভেতরের অংশের বিস্তৃতি ১২২৫ কি.মি.। বাইরের অংশ তরল এবং ভেতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়। কেন্দ্রমন্ডলের নিচের অংশে লৌহ অধিক ঘনত্বে রয়েছে। কেন্দ্রমণ্ডলের ধাতব প্রকৃতির উপরই পৃথিবীর চুম্বকত্ব বহুলাংশে নির্ভরশীল। সুতরাং উল্লিখিত দুটি স্তরের মধ্যে প্রকৃতিগতভাবেই পার্থক্য বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দ্বিতীয় ও তৃতীয় স্তরবিন্যাসের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

