উদ্দীপকের 'A [গণিত] চিত্রের ভূমিরূপটির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিত্রটি দ্বারা চ্যুতি স্তূপ পর্বতকে বোঝানো হয়েছে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো- ভূ-গাঠনিক প্লেটসমূহের টান ও সংকোচনজনিত পীড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ উপরে ওঠে বা নিচে বসে গিয়ে যে পর্বতের সৃষ্টি করে, তাকে চ্যুতি স্তূপ পর্বত বলে। প্রবল ভূ-আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এতে কখনো কখনো ভূত্বক খাড়াভাবে ফেটে যায়। যে রেখা বরাবর ফাটল হয় তাকে চ্যুতি রেখা বলে। কখনো কখনো দেখা যায়, দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশটি চাপের ফলে পার্শ্ববর্তী স্থান অপেক্ষা ঊর্ধ্বে উত্থিত হয়। আবার অনেক সময় দেখা যায়, দুটি ফাটলের মাঝের অংশ অপরিবর্তিত থেকে ফাটল দুটির দুদিকের ভূখন্ড নিম্নে বসে যায়। এরূপ ফাটলের মধ্যবর্তী অংশ পর্বতে পরিণত হয়। চ্যুতির ফলে ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে 'বলে এজাতীয় পর্বতকে চ্যুতি স্তূপ পর্বত বলে। ভঙ্গিল পর্বতের মতো চ্যুতি স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। মহাদেশের কোনো কোনো স্থানে বা অঞ্চলে এদের বিচ্ছিন্নভাবে দেখা যায়। যেমন- জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোঁজ পর্বত স্তূপ পর্বতের উদাহরণ।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'A চিত্রের ভূমিরূপটির বিবরণ দাও।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

