'B [গণিত] চিত্রের (ক) ও (খ) অঞ্চলের ভূ-প্রকৃতির পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] -চিত্রের 'ক' বলতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্রোতজ সমভূমি তথা সুন্দরবন এলাকা এবং 'খ' বলতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য জেলাগুলোকে বোঝানো হয়েছে। উক্ত দুটি অঞ্চলের ভূ-প্রাকৃতিক গঠন প্রকৃতি দুই ধরনের। নিম্নে দুটি অঞ্চলের ভূ-প্রকৃতির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্রোতজ সমভূমি নামে যে অঞ্চলটি রয়েছে তা সাম্প্রতিকালের নদীবিধৌত প্লাবন সমভূমি এবং জোয়ারভাটার কারণে পলি সঞ্চয়নের ফলে সৃষ্টি হয়েছে। এখানকার ভূমিগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ১ থেকে ২ মিটার উঁচু। এখানকার নদীগুলোর পাড় অত্যন্ত নিচু ও চ্যাপ্টা। জোয়ারভাটার কারণে এ অঞ্চলের ভূমিগুলো লবণাক্ত প্রকৃতির বলে এখানে গরানজাতীয় অরণ্যে আবৃত থাকে। এ অঞ্চলে অসংখ্য নদীনালা রয়েছে যা জ্বালের মতো ছড়িয়ে রয়েছে। এখানকার ভূমিগুলো প্রধান পাললিক শিলাস্তর দ্বারা গঠিত। অপরদিকে পার্বত্য চট্টগ্রামের সমস্ত অংশ এবং চট্টগ্রাম জেলার কিছু অংশ যা চট্টগ্রামের পাহাড়সমূহ নামে পরিচিত। এটি টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো প্রায় সরলরেখা আকারে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে বেঁকে গেছে। এ অঞ্চলের খাড়া ঢালবিশিষ্ট পাহাড়গুলোর গড় উচ্চতা ৬০০ মিটার (২০০০ ফুট)। পূর্বদিকের পাহাড়গুলো পশ্চিম দিকের চেয়ে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এ পাহাড়গুলো বেলে পাথর এবং কাদামাটি দিয়ে গঠিত। এখানে পাতাযুক্ত চিরসবুজ বৃক্ষের অরণ্যভূমির সৃষ্টি হয়েছে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের দুটি অঞ্চলের দুই ধরনের ভূ-প্রকৃতি রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন ও অর্থনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
'B চিত্রের (ক) ও (খ) অঞ্চলের ভূ-প্রকৃতির পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

