'B [গণিত] এর প্রকারভেদ আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] স্তর হলো গুরুমণ্ডল । গুরুমণ্ডলের গভীরতা ১৫ কি.মি. থেকে ২৯০০ কি.মি. পর্যন্ত। এ স্তরটি প্রায় ২,৮৮৫ কি.মি. পুরু। এর ঊর্ধ্বাংশের শিলা কঠিন ও ভঙ্গুর যা ১০০ 1 | কি.মি. পর্যন্ত বিস্তৃত। গুরুমণ্ডলের উপরের অংশ প্রধানত ব্যাসন্ট জাতীয় পদার্থ দ্বারা গঠিত। স্তরটি সিলিকন (Si), ম্যাগনেসিয়াম (Mg), লোহা (Fe), কার্বন (C) প্রভৃতি উপাদানে গঠিত। এগুলোর মধ্যে প্রধান উপাদান সিলিকন ও ম্যাগনেসিয়াম। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮২.২৫ শতাংশ দখল করে আছে। এর ওজন পৃথিবীর মোট ওজনের শতকরা প্রায় ৬৮ ভাগ। এ স্তরের ঘনত্ব ৪.৩ থেকে ১০ কি.গ্রা/ঘনমিটার । ভূত্বকের নিচে গুরুমণ্ডলের অর্ধতরল স্তর নমনীয়মণ্ডল নামে পরিচিত, যা সাধারণত ৩০০ কি. মি. গভীরতায় দেখা যায়। গঠন উপাদানের গুরুত্বের তারতম্য অনুসারে এ মণ্ডলকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। যথা— i. বহিঃগুরুমণ্ডল: এ স্তরটি ১০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রধানত ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে একে ক্লোফেসিমা (Cr-Fe-Si-Ma) বলা হয় । ii. অন্তঃগুরুমণ্ডল: এ স্তরটি ৭০০ কি.মি. থেকে ২,৯০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত বলে একে নিফেসিমা (Ni-Fe-Si-Ma) বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
'B এর প্রকারভেদ আলোচনা করো ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

