উদ্দীপকে 'ক' চিহ্নিত স্তরের গঠনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' স্তরটি অশ্মশন্ডল বা ভূত্বক। এ স্তরটি বিভিন্ন শিলা ও খনিজের সংমিশ্রণে গঠিত। পৃথিবীর উপরিভাগের কঠিন ও পাতলা শিলাস্তরকে অশ্মশন্ডল বা ভূত্বক বলে। ভূকম্পন তরঙ্গ থেকে জানা যায় অশ্মশন্ডল দুটি স্তরে বিভক্ত। ওপরের হালকা শিলাস্তরকে সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরকে সিমা স্তর বলে। সিয়াল স্তর অশ্মশন্ডলের বাইরের স্তর। এ স্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি। তাই একে গ্রানাইট শিলাস্তরও বলা হয়। গ্রানাইট শিলায় সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। এজন্যই একে সিয়াল (Sial) স্তর বলে। আবার অশ্মশন্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগর- গুলোর তলদেশ ব্যাসল্ট শিলায় গঠিত। ব্যাসল্ট শিলায় সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি বলে ভূবিজ্ঞানী সুয়েস এই স্তরটিকে সিমা (Sima) নামে অভিহিত করেছেন। মহাসাগরগুলোর তলদেশের সমগ্র অঞ্চল (ওপরের সামান্য পলিস্তর বাদে) সিমা দ্বারা গঠিত বলে একে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। অশ্মমণ্ডলের সিয়াল ও সিমা স্তর কনরাড বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত । সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, গঠনগত ভাবে অশ্মশন্ডল বা ভূত্বক বিভিন্ন খনিজ ও শিলার সংমিশ্রণে গঠিত।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্তরের গঠনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

