উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রের 'খ' ও 'গ' স্তর দুইটি যথাক্রমে গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল । এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা জানি ভূত্বকের নিচের দিকে তাপ, চাপ ও ঘনত্বের পরিবর্তন ঘটে। নিচে এসব স্তরের মধ্যে তাপ, চাপ ও ঘনত্বের ক্রমপরিবর্তন বিশ্লেষণ করা হলো। অশ্মশন্ডল বা ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে ৩০° সেলসিয়াস এ করে তাপমাত্রা বাড়ে। এ স্তরের সর্বোচ্চ তাপমাত্রা ১০০০° সে. এবং এ ত স্তরের গড় ঘনত্ব ২.৯ কি.গ্রা/ঘন মি.। অশ্মমন্ডল বা ভূত্বকে তেমন চাপ উ পরিলক্ষিত হয় না তবে যত নিচের দিকে যাওয়া যায় চাপ তত বাড়তে সি থাকে। অশ্মমন্ডলের নিম্নাংশ থেকে কেন্দ্রমন্ডল পর্যন্ত চারদিকে গুরুমন্ডলে বিস্তৃতি ২৮৮৫ কিলোমিটার। এই স্তরের ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় ৩৫০০ কিলোগ্রাম থেকে (ওপরের অংশে) ৮০০০ কিলোগ্রাম (নিচের দিকে)। গুরুমন্ডলের ১০০ কিলোমিটার গভীরতায় তাপমাত্রায় জ ১১০০০-১৯০০° সেলসিয়াস এবং ৭০০ কিলোমিটার গভীরতায় স তাপমাত্রা ১৯০০° সেলসিয়াস বলে অনুমান করা হয়। তবে গুরুমমন্ডলের নিম্নাংশের তাপমাত্রা প্রায় ৩০০০° সে. এর বেশি। ঊর্ধ্বগুরুমন্ডলে চাপ ২৬০ কিলোবার এবং নিম্নগুরুমণ্ডলের চাপ ৩৮২ কিলোবার। কেন্দ্রমন্ডলে তাপমাত্রা স্থানভেদে ৩০০০° হতে ৫০০০° সেলসিয়াস বা তারও বেশি। এই স্তরের ঘনত্ব ১১.৮-১৩.৬ কি.গ্রা/ঘনমিটার। কেন্দ্রমণ্ডলের চাপ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপের চেয়ে ৩০-৪০ গুণ বেশি। এই স্তরের গড় চাপ ৩৬৮০ কিলোবার। উপরের অংশে অর্থাৎ, বহিঃকেন্দ্রমন্ডলে ৩৩৪০ কিলোবার এবং নিচের অংশে অর্থাৎ অন্তঃকেন্দ্রমন্ডলে প্রায় ৩৭০০ কিলোবার। উপরিউক্ত আলোচনায় পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের স্তরসমূহের তাপ, চাপ ও ঘনত্বের পরিবর্তনসমূহ সুস্পষ্টই পরিলক্ষিত।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

