ড.শহীদুল ইসলামের গবেষণা বিষয়ক ভূমিরূপগুলো গঠনের পেছনে রয়েছে একাধিক কারণ। —বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: ড.শহীদুল ইসলামের গবেষণা বিষয়ক ভূমিরূপগুলো হলো মালভূমি । মালভূমি গঠনের পেছনে একাধিক কারণ রয়েছে। মালভূমি সৃষ্টির কারণ প্রধানত ৩টি : (১) ভূ-আন্দোলন ও পাত সঞ্চালন, (২) ভূপৃষ্ঠের ক্ষয়সাধন এবং (৩) ভূপৃষ্ঠে লাভা প্রবাহের ফলে মালভূমির সৃষ্টি হয়। ভূআন্দোলন ও পাত সঞ্চালন: ভূগর্ভ হতে উঠে আসা তাপপ্রবাহ বা পরিচলন স্রোতের প্রভাবে ভঅভ্যন্তরীণ প্লেট বা পাতগুলো মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। সঞ্চালনশীল সামুদ্রিক পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো উত্থিত হয়ে মালভূমি গঠন করে। এ প্রক্রিয়ায় তিব্বত মালভূমি সৃষ্টি হয়েছে । ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া: সাধারণত প্রাচীন ভঙ্গিল পর্বতগুরো বৃষ্টি, নদী, বায়ু প্রভৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মালভূমি গঠিত হয়েছে তাকে ক্ষয়জাত মালভূমি বলে। 'ফিজেল্ড মালভূমি' এ প্রক্রিয়ায় ক্যালিডোনিয়ান পর্বত ক্ষয় হয়ে সৃষ্টি হয়েছে। লাভা সঞ্চয়: ভূ-অভ্যন্তরের লাভা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথে ওপরে 'এসে ছিদ্রপথের চারদিকে জমা হয়ে মালভূমিতে পরিণত হয়। এরূপ মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, স্নেক নদী অববাহিকা, দাক্ষিণাত্যের উত্তর-পশ্চিমাংশ, আফ্রিকার ইথিওপিয়া মালভূমি, আয়ারল্যান্ডের আট্রিম মালভূমি লাভা সঞ্চয়ের ফলেই গঠিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ড. শহীদুল ইসলামের বলা বাক্যটি যথার্থ।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
ড.শহীদুল ইসলামের গবেষণা বিষয়ক ভূমিরূপগুলো গঠনের পেছনে রয়েছে একাধি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

