উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত অঞ্চল দুটির ভূমিরূপের বৈসাদৃশ্য বিশ্লেষণ করো ।
উত্তর: চিত্রের 'খ' ও 'গ' চিহ্নিত অঞ্চল দুটি যথাক্রমে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং বদ্বীপ সমভূমির অন্তর্ভুক্ত। এ দুটি অঞ্চলের ভূমির গঠন বৈশিষ্ট্যের বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো- 'খ'-অঞ্চলটি টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো আসামের লুসাই ও বার্মার আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ- পূর্বাংশ এবং সিলেট জেলার উত্তর-পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের ভূমি বেলেপাথর, শেল ও কাদামাটি দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। অপরদিকে, 'গ' অঞ্চলটি অঞ্চলটি বদ্বীপ সমভূমির অন্তর্গত। নদী মোহনার কাছাকাছি আসলে স্রোতের বেগ একেবারে কমে যায়। এতে কাদা ও বালি তলানিরূপে সঞ্চিত হয়। এ তলানি প্রথমে নদীর মোহনায় বিভিন্ন চরের সৃষ্টি করে। পরে চরসমূহের মধ্য দিয়ে নদীর স্রোতধারা বিচ্ছিন্ন হয়ে বদ্বীপ ভূমিরূপ সৃষ্টি হয়। এ ভূমি খুবই উর্বর হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, 'খ' ও 'গ' অঞ্চল দুটির ভূমির গঠন বৈশিষ্ট্যের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত অঞ্চল দুটির ভূমিরূপের বৈসাদৃশ্য বিশ্লেষ…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

