উদ্দীপকের 'খ' প্রকৃতির ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' চিহ্নিত ভূমিরূপটি হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নিচে এটি কিভাবে সৃষ্টি হয় তা দেখানো হলো— উদ্দীপকে 'খ' চিহ্নিত ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় ও সঞ্জয়কার্যের ফলে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। নদীর ক্ষয়ক্রিয়ার ফলে সর্পিল বাঁকের সৃষ্টি হয়। কালক্রমে নদী ছেদনের ফলে বজ্রপথ পরিত্যাগ করে নতুনভাবে সৃষ্ট সোজাপথে চলতে থাকে। তখন আর বক্রপথে কোনো স্রোত থাকে না। তখন বাকের দুই মুখে পলি সঞ্চিত হতে থাকে। এভাবে পলি সঞ্চিত হতে হতে সর্পিল বাঁকের মুখ একেবারে বন্ধ হয়ে যায় এবং এটি মূল নদী হতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। অশ্বের খুরের ন্যায় আকৃতিবিশিষ্ট এরূপ প্রাকৃতিক বদ্ধ জলাশয়কে অশ্বখুরাকৃতি হ্রদ বলে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'খ' প্রকৃতির ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

