উদ্দীপকের 'পর্বত-৩' এর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'পর্বত-৩' বলতে ল্যাকোলিথ পর্বতকে বোঝানো হয়েছে। পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদানের সাথে গ্যাস মিশ্রিত হয়ে যে পর্বত গঠিত হয় তাকে ল্যাকোলিথ পর্বত বলে। এ পর্বতের ঢাল খাড়া এবং উচ্চতা কম। তবে এ জাতীয় পর্বতগুলো অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে। পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদানসমূহের সাথে বিভিন্ন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে। এ গ্যাস উর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে চেষ্টা করে। এ গ্যাসের সাথে প্রচুর পরিমাণে ম্যাগমাও থাকে। কিন্তু প্রায়ই তা উপরের দিকে আসবার পথে বাধাগ্রস্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত হতে থাকে। আস্তে আস্তে চাপ বাড়ার ফলে ভূত্বকের শিলা ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে এবং তার নিচের ম্যাগমা কঠিন আকার ধারণ করে। এই পর্বত দেখতে অনেকটা গম্বুজের মতো দেখায় বলে এজাতীয় পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বতও বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'পর্বত-৩' এর বর্ণনা দাও।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

