উদ্দীপকের 'ক' ভূমিরূপটির গঠন প্রক্রিয়া বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের 'ক' পর্বতটি হলো হিমালয় যা ভঙ্গিল পর্বতের অন্তর্গত। নিচে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণসমূহ ব্যাখ্যা করা হলো : ভঙ্গিল পর্বত সৃষ্টির সম্পর্কে বহু তত্ত্ব প্রচলিত আছে। তবে বর্তমানে পাত ভূগঠন তত্ত্বই ভঙ্গিল পর্বত সৃষ্টির মূল কারণ হিসেবে গ্রহণ করা হয়। নানা ধরনের শিলাস্তরের সাহায্যে ভূ-ত্বক গঠিত। বৃষ্টিপাত, হিমবাহ নদী ও বায়ুপ্রবাহ প্রভৃতির সাহায্যে ভূপৃষ্ঠস্থ শিলাৱ ক্ষয় হয় এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ সমুদ্রগর্ভে পলির স্তরে স্তরে সঞ্চিত হয়। ভূগঠন মতবাদ অনুযায়ী সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাতগুলো পরিচলন স্রোতের সাহায্যে গতিশীল হয়ে পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। একারণে অগভীর সমুদ্রে সজ্জিত পাললিক শিলাস্তর কুঞ্চিত হয় এবং ঢেউয়ের আকারে উঁচুনিচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস পর্বতমালা ভঙ্গিল পর্বতের উদাহরণ। উপরিউক্ত আলোচনায় বলা যায়, যদিও বিভিন্ন পাতের চলাচলের জন্যই ভঙ্গিল পর্বত সৃষ্টি, পৃথিবীতে ভঙ্গিল পর্বতের উত্থানের ক্ষেত্রে অনুভূমিক আলোড়ন বহুলাংশে দায়ী। এ কারণেই অনুভূমিক আলোড়নকে গিরিজনি আলোড়ন বলা হয়। অর্থাৎ এক কথায় বলা যায়, গিরিজনি আলোড়ন ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে ।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ভূমিরূপটির গঠন প্রক্রিয়া বর্ণনা কর ।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

