'খ' ও 'গ' অঞ্চলের মধ্যে কী কী মিল খুঁজে পাওয়া যায় এবং অঞ্চলগুলোর বৈশিষ্ট্য লেখো ।
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত অঞ্চলটি হলো রাজশাহীর বরেন্দ্রভূমি যা প্লাইস্টোসিন যুগের অন্তর্গত। আর 'গ' চিহ্নিত অঞ্চল হলো মধুপুর ও ভাওয়াল গড় এবং লালমাই পাহাড় অঞ্চল। আজ থেকে পাঁচ লাখ বছর পূর্বে বরফ যুগের পরোক্ষ প্রভাবের ফলে প্লাইস্টোসিন যুগের ভূপ্রকৃতির সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের সুবিশাল বরেন্দ্রভূমির সাথে মধুপুর ও ভাওয়াল গড় এবং লালমাই পাহাড়ের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় । বরেন্দ্রভূমির মাটির রং অনেকটা হলুদ থেকে লালচে হলুদ। ময়মনসিংহ ও টাঙ্গাইল এলাকাকে মধুপুর গড় এবং ঢাকা ও গাজীপুর জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত ভাওয়াল গড়ের মাটির রংও লাল ও কংক্রময়। এ এলাকায় আনারস, কাঁঠাল, পেয়ারা প্রভৃতি উৎপন্ন হয়। আবার কুমিল্লা শহরের ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় অবস্থিত। এখানকার মাটি লাল এবং নুড়ি, বালি প্রভৃতি দ্বারা গঠিত। এ পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ ইত্যাদির চাষ হয়। আলোচনা থেকে বলা যায়, বরেন্দ্রভূমির মাটির রং যেমন লাল, তেমনি মধুপুর ও ভাওয়াল গড় এবং লালমাই পাহাড় এলাকার মাটির রংও লাল। উপরন্তু বাংলাদেশের এ তিনটি অঞ্চল প্লাইস্টোসিন যুগের চত্বরভূমি। সুতরাং উক্ত অঞ্চলগুলোর মধ্যে যথেষ্ট মিল রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
'খ' ও 'গ' অঞ্চলের মধ্যে কী কী মিল খুঁজে পাওয়া যায় এবং অঞ্চলগুলোর …
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

