উদ্দীপকের ছকে প্রদর্শিত 'গ' অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে চিহ্নিত 'গ' অঞ্চলের ভূপ্রকৃতি হলো টারশিয়ারি যুগে গঠিত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এর ভূপ্রকৃতি আলাদা বৈশিষ্ট্যসম্পন্ন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ নিয়ে এ অঞ্চল গঠিত। এ পাহাড়গুলো বেলে পাথর, স্লেট জাতীয় প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণে গঠিত 1 এ অঞ্চলে পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা বিদ্যমান, যার মধ্য দিয়ে পার্বত্য নদীগুলো প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং, নাফ প্রভৃতি উল্লেখযোগ্য নদী। এখানকার পাহাড়গুলোর গড় উচ্চতা ৬০০ মিটার। কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকের পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বেশি। তাজিনডং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া, এর উচ্চতা ১,২৩১ মিটার; ডামলং ১,০১০ মিটার। অসংখ্য চিরসবুজ ছোটবড় বৃক্ষরাজি দ্বারা এসব পাহাড় আবৃত, যা বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের ছকে প্রদর্শিত 'গ' অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

