চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি অশ্মমণ্ডল যা 'ক' দ্বারা চিহ্নিত। এটি পৃথিবীর উপরিভাগের শিলাস্তর। এ স্তরটি উপরে থাকায় অন্য স্তর (কেন্দ্র ও গুরুমণ্ডল) দুটির তুলনায় এখানে তাপমাত্রা কম। এ স্তর জীবমণ্ডলের আবাসভূমি।
অশ্মমণ্ডল বা ভূত্বকের গাঠনিক বিন্যাস স্তরটিকে জীবজগতের বসবাসের উপযোগী করেছে। মহাদেশের তলদেশে বিস্তৃত সিয়াল স্তরটি প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এর উপরিভাগের শিলা খুবই নরম তথা মাটি দ্বারা স্তরটি আবৃত। আবার, মহাসাগরীয় তলদেশ সিলিকন ও ম্যাগনেসিয়াম গঠিত। এই শিলাস্তরের উপর সমুদ্র বিস্তৃত। মাটি ও পানি এ দুই পরিবেশের উপাদানকে আশ্রয় করেই জীবজগত বিস্তৃত। জীবজগতের জন্ম, মৃত্যু, ক্রমবিকাশ, ক্রিয়াকলাপ, বসবাস সবকিছু সংঘটিত হয় অশ্মমণ্ডলে। মানুষ জীবজগতের একটি প্রধান অংশ। মানুষ, পরিবেশ, মানুষ ও পরিবেশের সম্পর্ক, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রাকৃতিক সম্পদ আহরণ, শিল্প, ব্যবসা-বাণিজ্য যাতায়াত ও পরিবহন, বসতি স্থাপনসহ সভ্যতার সাথে সম্পর্কিত যা কিছু রয়েছে তার সবই অশ্মমণ্ডলের উপরিভাগে হয়ে থাকে ।
আলোচনা থেকে বলা যায়, গঠনগতভাবেই 'ক' স্তরটি অর্থাৎ অশ্মমণ্ডল জীবজগতের জন্য অতীব গুরুত্বপূর্ণ ।