উদ্দীপকের 'ক' স্তর বলতে অশ্মমণ্ডলকে বোঝানো হয়েছে। নিম্নে স্তরটির বর্ণনা করা হলো-
অশ্মমণ্ডল বা লিথোস্ফিয়ারের উপরের অংশকে ভূত্বক বলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ কিলোমিটার গভীর পর্যন্ত অশ্মমণ্ডল বা লিথোস্ফিয়ার বিস্তৃত। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটার গভীরতায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অশ্মমণ্ডলের উপাদানের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য। লিথোস্ফিয়ার বা ভূত্বককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা- ভূত্বকের পৃষ্ঠের হালকা ঘন শিলাস্তর, ভূত্বকের নিচের মধ্যম ঘন শিলাস্তর ও অলিভিন জাতীয় শিলাস্তর। অশ্মমণ্ডলের উপরের দিকে ভূত্বকের ভূপৃষ্ঠের হালকা ঘন শিলাস্তর রয়েছে যাকে গ্রানাইট শিলাস্তর বলে। গ্রানাইটে সিলিকা ও অ্যালুমিনিয়াম সর্বাধিক থাকে বলে একে সিয়াল স্তরও বলা হয়।
অশ্মমণ্ডলের মাঝামাঝি অবস্থানে ব্যাসল্টজাতীয় শিলা দ্বারা গঠিত বলে একে মধ্যম ঘন শিলাস্তর বলে। এ অংশে সিলিকা ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে বলে একে সিয়াল স্তরও বলে।
অশ্মমণ্ডলের সর্বশেষ অংশে অলিভিনজাতীয় শিলা অধিক পরিমাণে থাকে বলে এটি অলিভিনজাতীয় শিলা নামে পরিচিত। এ অংশ ম্যাগনেসিয়াম ও লৌহের সিলিকেটের সমন্বয়ে গঠিত।
সুতরাং বলা যায় যে, ভূঅভ্যন্তরে উপরের স্তর তথা অশ্মমণ্ডল গঠনগত দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্তর।