চিত্রে 'ক' স্তর বলতে অশ্মমণ্ডলকে বোঝানো হয়েছে। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে প্রায় ৭০০ কিলোমিটার গভীর পর্যন্ত প্রথম স্তরকে আশ্মমণ্ডল বলে।
এটি গুরুমন্ডলের উপরাংশে অবস্থিত। এটা নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সর্বাপেক্ষা বেশি এবং মহাসাগরের নিচে সর্বাপেক্ষা কম। এর গভীরতা স্থানবিশেষে আবার ৩০ হতে ৬৪ কিলোমিটার পর্যন্ত ধরা হয়। যেসব উপাদানে এ স্তর গঠিত তার মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাসিয়াম প্রভৃতির নাম উল্লেখযোগ্য।
অশ্মমণ্ডলের উপরিভাগকে ভূত্বক (Earth's Crust) ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ (Substratum) বলে। ভূত্বকই হলো পৃথিবীর কঠিন আবরণ।