উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' স্তর বলতে গুরুমণ্ডলকে বোঝানো হয়েছে। নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো-
কেন্দ্রমন্ডলের উপর হতে চতুর্দিকে প্রায় ২,৮৯৫ কি.মি. পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলে। এ স্তরে সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে গঠিত। ঘনত্ব অনুসারে ধাতুগুলোর সংবিন্যাস নিচ হতে উপরের দিকে ক্রমেই গুরু হতে লঘু। এর উপরাংশ ব্যাসল্ট জাতীয় উপাদানে গঠিত। এজন্যই এ স্তরকে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা এ মণ্ডলটি গঠিত বলে একে সীমাও (Sima) বলা হয়। এর ঘনত্ব প্রায় .৮। এ মণ্ডলটি বেশ উত্তপ্ত। কিন্তু চারপাশের প্রচন্ড চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় রয়েছে। প্রচণ্ড চাপে এর উপাদানগুলো তরল ও কঠিনের মাঝামাঝি অবস্থায় তথা কর্দমাক্ত অবস্থায় থাকতে পারে বলে অনেকে মতামত দিয়েছেন।
সুতরাং বলা যায় যে, গুরুমণ্ডল ভূঅভ্যন্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ স্তর।