উদ্দীপকে উল্লিখিত 'খ' দ্বারা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতকে বোঝানো হয়েছে। উক্ত ভূমিরূপের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
ভূত্বকের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূঅভ্যন্তরের গলিত লাভা, ধুম, ভস্ম প্রবলবেগে ভূপৃষ্ঠে এসে উপনীত হয় এবং ফাটল বা ছিদ্রপথের চারদিকে সঞ্চিত হয়ে পর্বত গঠন করে। এরূপে গঠিত পর্বতকে আগ্নে পর্বত বলে। প্রকৃতপক্ষে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে এ পর্বতের সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলে।
আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য:
ⅰ.. গলিত সঞ্চিত লাভা এ পর্বতের অন্যতম বৈশিষ্ট্য।
ii. বিস্ফোরক প্রকৃতির আগ্নেয় পর্বত অনেকটা শঙ্কু বা মোচাকৃতির হয়ে থাকে।
iii. উৎক্ষিপ্ত পদার্থের সাথে গ্যাসীয় পদার্থ বেশি থাকলে এবং লাভা অম্লধর্মী হলে পর্বতের ঢাল খাড়া, উচ্চতা বেশি হয়।
iv. একটি আগ্নেয় পর্বত একাধিক সময়কালে অগ্ন্যুৎপাতের মাধ্যমে ধীরে ধীরে উঁচু হয়ে থাকে।