ছকের 'খ' দ্বারা গুরুমণ্ডল এবং 'গ' দ্বারা কেন্দ্রমণ্ডলকে বোঝানো হয়েছে। নিম্নে স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো:
গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের দ্বিতীয় স্তর। এটি ২৮৯৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে গঠিত। এর উপরাংশ ব্যাসল্ট জাতীয় উপাদানে গঠিত। সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা এ মন্ডলকে সিমা বলা হয়। প্রচন্ড চাপে এ স্তরের উপাদানগুলো তরল ও কঠিনের মধ্যে অর্থাৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে।
অন্যদিকে, কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। এটি ৩,৪৭৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এ স্তরে লৌহ, নিকেল, পারদ, সিসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এ স্তরে নিকেল, লৌহের পরিমাণ বেশি থাকায় একে নাইফ বলা হয়। এ স্তরে প্রচন্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। এ স্তরের বাইরের অংশ তরল। ভেতরের অংশ কঠিন অবস্থায় রয়েছে। কেন্দ্রমণ্ডলে ধাতব প্রকৃতির উপরই পৃথিবীর চুম্বকত্ব বহুলাংশে নির্ভরশীল।
সুতরাং দেখা যায় যে, গুরুমণ্ডল ও কেন্দ্রমন্ডলের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।