উদ্দীপকে ঋতু চাকমার নিজ এলাকার ভূপ্রকৃতি হচ্ছে ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। নিচে কেন্দ্র মণ্ডলের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো—
গভীরতা/পুরুত্ব: গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এ মণ্ডলটি প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। ভূ-অভ্যন্তরের স্তরসমূহের মধ্যে এ স্তরের পুরুত্বই সবচেয়ে বেশি ।
স্তরসমূহ: এ মণ্ডলটি দুটি স্তরে বিভক্ত। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবরণ রয়েছে যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং একটি কঠিন অন্তঃভাগ রয়েছে যা ১,২১৬ কিলোমিটার পুরু।
গঠন উপাদান: বিজ্ঞানীদের বিশ্বাস যে, কেন্দ্রমণ্ডলের উপাদানগুলির মধ্যে লোহা, নিকেল, পারদ ও সীসা রয়েছে। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা ।
উপরের আলোচনা থেকে বলা যায়, পৃথিবীর কেন্দ্রে ভারি উপাদানগুলি অবস্থান নিয়েছে। তাছাড়া গভীরতা, তাপ ও চাপের কারণে এসব উপাদান ক্ষেত্রবিশেষে তরল অবস্থায় রয়েছে।