ভূঅভ্যন্তর ব্যাখ্যা করো ।
উত্তর: পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে। গোলাকার পৃথিবীর একেবারে বাইরের অংশকে বলা হয় অশ্মমণ্ডল। এর গভীরতা ৬০ কি.মি; ঘনত্ব ২.৯ কি. গ্রা. এবং সর্বোচ্চ তাপমাত্রা ১০০০°সে. সিলিকন ও অ্যালুমিনিয়াম এর প্রধান উপাদান। ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের বহিঃভাগ পর্যন্ত গুরুমন্ডর বিস্তৃত। এর গভীরতা ১৫ কিমি থেকে ২৯০০ কিমি পর্যন্ত। এ স্তরের ঘনত্ব ৩ থেকে ১০ কি. গ্রা. এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০০০° সে.। এ স্তরটি সিলিকন, ম্যাগানেসিয়াম, লোহা, কার্বন প্রভৃতি উপাদানে গঠিত। পৃথিবীর অব্যন্তরভাগের শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এ মণ্ডলটি গুরুমণ্ডল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এ স্তরের ঘনত্ব ১১.৮-১৩.৬ কি. গ্রা. এবং অন্তঃকেন্দ্রে এর তাপমাত্রা ৫০০০° সে.। মণ্ডলটি লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
ভূঅভ্যন্তর ব্যাখ্যা করো ।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

