ভূত্বক সর্বদা পরিবর্তনশীল— ব্যাখ্যা করো ।
উত্তর: বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে ভূত্বকে সর্বদা নানারূপ পরিবর্তন হচ্ছে। নানা প্রকার প্রাকৃতিক শক্তি; যেমন— আগ্নেয়গিরি, ভূমিকম্প, সুনামি, বিচূর্ণীভবন ও নগ্নীভবন ইত্যাদির দরুন ভূমিরূপের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ফলে পৃথিবীর বুকে ধীর ও আকস্মিক পরিবর্তন দেখা দেয়। আকস্মিক পরিবর্তন হয় প্রধানত ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি দ্বারা । আর ধীর পরিবর্তন হয়, সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ ইত্যাদির প্রভাবে। তাই ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তন হঠাৎ সংঘটিত হলেও ধীর পরিবর্তনকারী এজেন্ট যেমন- বায়ুপ্রবাহ, নদী, সৌরতাপ সর্বদাই ক্রিয়াশীল । তাই বলা হয় ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
ভূত্বক সর্বদা পরিবর্তনশীল— ব্যাখ্যা করো ।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

