উদ্দীপকে 'ক' শ্রেণির ভূমিরূপ হলো প্লাবন সমভূমি।
নদীর মধ্য ও নিম্নগতিতে নদীখাত অগভীর থাকে। ফলে বর্ষার সময় পানি ধারণ ক্ষমতা না থাকায় পানি বৃদ্ধি পেয়ে নদীর উভয়কূল প্লাবিত করে। একে প্লাবন বা বন্যা বলে। এ প্লাবনের ফলে প্লাবিত এলাকায় পলি, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্জিত হয়। বন্যার পানি নেমে গেলে এ ভূমিতে খুব পুরু এক স্তর কাদা পলি প্রভৃতি দেখা যায়। এভাবে ক্রমান্বয়ে দীর্ঘদিন পর যে এক বিস্তৃত সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। পৃথিবীর বড় বড় নদী যেমন— মিসিসিপি, হোয়াংহো, ইয়াংসি, মেকং মেনাং, সিন্ধু, গঙ্গা প্রভৃতি প্লাবন সমভূমি উল্লেখযোগ্য। এ প্লাবন সমভূমিগুলো পৃথিবীর মধ্যে সর্বাধিক উর্বর ও ঘনজনবসতিপূর্ণ এলাকা। বাংলাদেশের অধিকাংশ এলাকা যেমন- চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লার কিছু অংশ বাদে সমগ্র বাংলাদেশই পদ্মা, যমুনা, মেঘনা প্রভৃতি নদীবিধৌত প্লাবন সমভূমি।