উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। নিচে এর ধরন বর্ণনা করা হলো: জলীয়বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে পর্বত থাকলে তা বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের প্রতিবাত অংশে বৃষ্টিপাত হয়। শৈল বা পাহাড় দ্বারা উৎক্ষিপ্ত হয়ে এ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলা হয়। এ ধরনের বৃষ্টি পর্বতের অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত ঢালে হয় না। তাই পাহাড়ের একপাশে বৃষ্টি হয় ও অন্যপাশে বৃষ্টিহীন থাকে। উদ্দীপকের চিত্রে জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের বাধায় উপরের দিকে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটিয়েছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

