উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূমিরূপের গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত স্রোতজ বনভূমি। নিচে এই বনভূমির ব্যাখ্যা করা হলো: স্রোতজ সমভূমি পরিণত ব-দ্বীপের দক্ষিণাংশ স্রোতজ সমভূমি বা 'টাইডাল প্লেইন' নামে পরিচিত। কেউ কেউ এটিকে উপকূলবর্তী লবণাক্ত সমভূমি বা 'কোস্টাল স্যালাইন প্লেইন' নামেও অবহিত করেন। ম্যানগ্রোভ ফরেস্ট বা গরান অবণ্যের বেশকিছু অংশ কেটে ফেলা সত্ত্বেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা জেলার দক্ষিণাংশ ব্যাপী এর আয়তন ৬০০০ বর্গকিলোমিটার। ছোট ছোট নদী এখানে অসংখ্য শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। জোয়ারে প্লাবন সমভূমির বেশির ভাগ এলাকায় লবণাক্ত মাটির প্রভাবে ম্যানগ্রোভ বনভূমি সৃষ্টি হয়েছে। এ বনভূমি সুন্দরবন নামে পরিচিত। এ বিশাল বনভূমি পূর্ব-পশ্চিমে শতাধিক কিলোমিটার বিস্তৃত। মাটিতে লবণের পরিমাণ খুব বেশি। ফলে মূল বনভূমির পার্শ্ববর্তী স্থানগুলোতেও কৃষিকাজ তত ভালো হয় না। লোকবসতি খুব কম।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূমিরূপের গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

