উদ্দীপকে 'A [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ও 'C [গণিত] হলো যথাক্রমে অশ্বমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নিচে এদের মধ্যকার তুলনামূলক আলোচনা করা হলো। আমরা জানি, পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলা স্তর হলো অশ্মমণ্ডল বা ভূত্বক। ভূত্বকের উপরের হালকা শিলা স্তরটি সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরটিকে সিমা স্তর বলা হয়। অশ্মমণ্ডলের বাইরের স্তর বা সিয়াল স্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি। গ্রানাইট শিলার সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অশ্মমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরের তলদেশ ব্যাসল্ট শিলায় সিলিকন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি। অপরদিকে, কেন্দ্রমণ্ডল স্তরটি গুরুমণ্ডলের নিচে অবস্থিত। অর্থাৎ ২,৮৮৫ থেকে ৬,৩৭১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। গুটেনবার্গ বিযুক্তিরেখা (গুরুমণ্ডল ও কেন্দ্রমন্ডলের সংযোগস্থলকে গুটেনবার্গ বিযুক্তি রেখা বলে) থেকে এর গভীরতা ৩,৪৮৬ কিলোমিটার। বিজ্ঞানীদের ধারণা এ মণ্ডলটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারি পদার্থ দ্বারা গঠিত। এ মণ্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ১৬.২ ভাগ স্থান দখল করলেও এর ওজন পৃথিবীর মোট ওজনের শতকরা ৩১.৫ ভাগ। এই স্তরের ঘনত্ব ১১.৮ ১৩.৬ কি.গ্রা./ঘনমিটার।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'C চিহ্নিত স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

