উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূপ্রাকৃতিক অঞ্চল বলতে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল তথা টারশিয়ারী যুগের পাহাড়সমূহের অন্তর্গত চট্টগ্রাম পাহাড়সমূহকে বোঝানো হয়েছে। উক্ত ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য। বিশ্লেষণ করা হলো- এ অঞ্চলটি পার্বত্য চট্টগ্রামের প্রায় সমস্ত অংশ এবং চট্টগ্রাম জেলার। কিছু অংশ নিয়ে গঠিত। বাংলাদেশে এটিই একমাত্র বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। পাহাড়গুলো প্রায় সরলরেখার আকারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে বেঁকে গেছে। এ অঞ্চলের খাড়া ঢালবিশিষ্ট পাহাড়গুলোর গড় উচ্চতা ৬০০ মিটার (২০০০ ফুট)। পশ্চিম দিক থেকে পূর্বদিকে পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পাহাড়গুলো বেলেপাথর এবং কাদামাটি দিয়ে গঠিত। এ অঞ্চলের পাহাড়ের উচ্চতা বেশি এবং ঢালু হওয়ায় বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে। এছাড়া এ অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অনেক ধরনের বৃক্ষ রয়েছে যা উক্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং বলা যায় যে, চট্টগ্রামের পাহাড়সমূহের ভূপ্রকৃতির মধ্যে বৈচিত্র্যতা লক্ষ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

