ক ও খ মণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে 'ক' ও 'খ' হলো যথাক্রমে অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল। নিচে এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলা স্তর হলো অশ্মমণ্ডল বা ভূত্বক। ভূত্বকের উপরের হালকা শিলা স্তরটি সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরটিকে সিমা স্তর বলা হয়। অশ্মমন্ডলের বাইরের স্তর বা সিয়াল স্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি। গ্রানাইট শিলার সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অশ্মমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরের তলদেশ ব্যাসল্ট শিলায় সিলিকন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি। অপরদিকে, ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে।কেন্দ্রমণ্ডল স্তরটি গুরুমণ্ডলের নিচে অবস্থিত। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। গুরুমণ্ডল ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হলেও এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। তাই বলা যায়, উভয় স্তরের গঠন বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
ক ও খ মণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

