উদ্দীপকে উল্লিখিত অঞ্চল দুটির ভূমিরূপ বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঞ্চল দুটি হচ্ছে বরেন্দ্রভূমি এবং দেশের উত্তর- পূর্বাঞ্চল। অঞ্চল দুইটির ভূমিরূপ বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো— i. দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্গত । ভূতাত্ত্বিক সময়পঞ্জি অনুযায়ী প্লাইস্টোসিনকালে এ উচ্চভূমি গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। ii. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের; এখানে লৌহের উপস্থিতি রয়েছে। iii. প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত বরেন্দ্রভূমির উচ্চতা প্লাবন সমভূমি হতে ৬ থেকে ১২ মিটার। অন্যদিকে উত্তর- পূর্বাঞ্চলের পাহাড়গুলো গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয় । সুতরাং, ভূমিরূপ বৈশিষ্ট্যের দিক দিয়ে বরেন্দ্রভূমি উঁচু চত্বরভূমি, অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের চা উৎপাদনকারী এলাকা পাহাড়শ্রেণি।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঞ্চল দুটির ভূমিরূপ বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

