উদ্দীপকে চিহ্নিত 'খ' অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত অঞ্চল হলো টারশিয়ারি যুগের দক্ষিণ- পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত। নিচে এ অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ নিয়ে এ অঞ্চল গঠিত। এ পাহাড়সমূহ বিশাল পাললিক সমভূমি সমৃদ্ধ বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বৈচিত্র্যময় ও অপরূপ করে তুলেছে। ভাঁজগ্রস্ত এ পাহাড়গুলো উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত। পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা বিদ্যমান। এ উপত্যকা দিয়ে পার্বত্য নদীগুলো পাহাড়সমূহ বরাবর প্রবাহিত হয়েছে এবং পরে মোড় ফিরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এ নদীগুলো হলো কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং, নাফ প্রভৃতি। পাহাড়ী এলাকার নদীগুলো বেশ খরস্রোতা, তাই পানিবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। ফলে কর্ণফুলী নদীর উজানে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন সহজ হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ড পাহাড়ের গায়ে কতিপয় উষ্ণ প্রস্রবণ আছে। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় ৬০০ মিটার। কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বেশি।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে চিহ্নিত 'খ' অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

