জীবজগতের উপর 'ক' স্তরের গাঠনিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্তর হলো অশ্মমন্ডল বা ভূত্বক। অশ্মমণ্ডল সরাসরি জীবজগতের অস্তিত্বের সাথে জড়িত। তাই এ স্তরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অশশ্মমন্ডলের উপরের ভাগেই পৃথিবীর বাহ্যিক অবয়বগুলো, যেমন- পাহাড়, পর্বত, সমভূমি ইত্যাদি দেখা যায়। সেখানে মানুষ বসতি গড়ে তোলে জীবজগতের বেঁচে থাকার জন্য যেসব খনিজ বা অন্যান্য উপাদান প্রয়োজন তা অশ্মমণ্ডলে বিদ্যমান। মানুষের ব্যবহৃত জ্বালানি সম্পদ (কয়লা, তেল, গ্যাস), কৃষিকাজ, গৃহনির্মাণ প্রভৃতি সবকিছুই অশ্মমণ্ডলের ওপর নির্ভরশীল। জীবজগৎ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল। আর এই প্রাকৃতিক পরিবেশের আধার হলো অশ্মমণ্ডল। সুতরাং বলা যায় যে, জীবজগতের ওপর 'ক' স্তরের তথা অশ্মমণ্ডল বা ভূত্বকের গঠনিক গুরুত্ব অপরিসীম।'
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
জীবজগতের উপর 'ক' স্তরের গাঠনিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

