উদ্দীপকে 'গ' চিহ্নিত পর্বতের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'গ' চিহ্নিত পর্বতটি হলো ল্যাকোলিথ পর্বত। নিচে এর বর্ণনা দেওয়া হলো- ভূআলোড়নের ফলে ভূঅভ্যন্তরস্থ গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এসে জমাটবদ্ধ হয়ে গম্বুজ আকৃতির যে পর্বতের রূপ ধারণ করে তা ল্যাকোলিথ পর্বত। আমরা জানি, ভূঅভ্যন্তরে থাকে গলিত ম্যাগমা। এগুলো সবসময় কোনো ফাটল দিয়ে ঊর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসতে চেষ্টা করে। কোনো কারণে সেটা থেকে ভূআলোড়ন অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণেই হোক ভূঅভ্যন্তরে কোথাও ফাটল দেখা দিলে ঐসব ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। কিন্তু কোনো কারণে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এসে গলিত ম্যাগমাগুলো জমাট বাঁধতে থাকে এবং পর্বতের সৃষ্টি করে। এ পর্বতটি দেখতে অনেকটা গম্বুজের মতো মনে হয় যাকে ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বত বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'গ' চিহ্নিত পর্বতের বর্ণনা দাও।
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

