উদ্দীপকে 'ক' চিহ্নিত স্রোতটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' চিহ্নিত স্রোতটি হলো উপসাগরীয় স্রোত। দক্ষিণ আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। সেখানে পূর্ব দিক থেকে উত্তর নিরক্ষীয় স্রোত নামক অপর একটি উষ্ণ স্রোত তার সাথে মিলিত হয়। এ সম্মিলিত স্রোত আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ম্যাক্সিকোর পূর্বে ম্যাক্সিকো উপসাগরে প্রবেশ করে। প্রায় তিনদিক স্থল দ্বারা বেষ্টিত এ উপসাগরে মিসিসিপি নদীর প্রবাহ পতিত হওয়ায় পানির উচ্চতা বেড়ে যায়। ফলে এ স্রোত প্রবল বেগে সংকীর্ণ ফ্লোরিডা প্রণালি দিয়ে বের হয়ে আসে এবং ফ্লোরিডার পূর্ব দিকে উত্তর নিরক্ষীয় স্রোতের অপর একটি শাখার সাথে মিলিত হয়। উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় বলে এ স্রোত উপসাগরীয় স্রোত নামে পরিচিত। এ স্রোতটি পরবর্তীতে উত্তর আটলান্টিকের মাঝামাঝি এসে তিনটি শাখায় বিভক্ত হয়ে যায়। এ তিনটি শাখার উৎপন্ন স্রোতের রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্রোতটির বর্ণনা দাও।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

