উদ্দীপকের 'ক' স্রোতের বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' স্রোতটি হলো কুমেরু স্রোত। নিচে কুমেরু স্রোতের বর্ণনা দেওয়া হলো: দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলোর মধ্যে কুমেরু স্রোত প্রধান। পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ মহাসাগরে একটি শীতল স্রোতের উৎপত্তি হয়। দক্ষিণ মহাসাগর হতে উৎপত্তি হয় বলে এটি কুমেরু স্রোত নামে পরিচিত। আবার পশ্চিমা বায়ুর প্রভাবে সৃষ্টি হয় বলে একে পশ্চিমা স্রোতও বলা হয়। শীতল দক্ষিণ মহাসাগরে উৎপত্তি হয় বলে এ স্রোত অত্যন্ত শীতল। পশ্চিমাবায়ু কর্তৃক তাড়িত হয়ে এ স্রোত উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছে। তথায় স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে এ স্রোত দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে অগ্রসর হয় এবং মূল স্রোতটি আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' স্রোতের বিবরণ দাও।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
