উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত স্রোতের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' চিহ্নিত স্রোতটি হলো ক্যানারী স্রোত এবং 'গ' চিহ্নিত স্রোতটি হলো সুমেরু স্রোত। নিম্নে স্রোত দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- • ক্যানারী স্রোতটি উষ্ণ উপসাগরীয় স্রোতের একটি শাখা যা, ক্যানারী দ্বীপপুঞ্জের নিকট দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে সুমেরু স্রোতটি উত্তর মহাসাগর হতে গ্রিনল্যান্ডের দু'দিক দিয়ে প্রবাহিত হয়। • ক্যানারী স্রোতটি উষ্ণ স্রোত। অন্যদিকে সুমেরু স্রোতটি হলো শীতল স্রোত। • ক্যানারী স্রোতটি ক্যানারী দ্বীপপুঞ্জের কারণে দক্ষিণ দিকে বেঁকে প্রবাহিত হয়ে সৃষ্টি হয়। অন্যদিকে মেরুদেশীয় বায়ুর প্রভাবে এবং উত্তর মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের পানির লবণাক্ততা ও উষ্ণতার পার্থক্যের জন্য সুমেরু স্রোতের সৃষ্টি হয়। • ক্যানারী স্রোতটি দক্ষিণ থেকে আগত একটি শাখা। অন্যদিকে সুমেরু স্রোতটি হলো উত্তর দিকে আগত একটি শাখা। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত স্রোতৃদ্বয়ের মধ্যে সৃষ্টিগত তারতম্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত স্রোতের পার্থক্য বিশ্লেষণ কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

