উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এর কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ দ্বারা সমুদ্রস্রোতকে বোঝানো হয়েছে। নিচে এর কারণ বর্ণনা করা হলো- সমুদ্রের বা সাগর ও মহাসাগরের পানির নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্রস্রোত বলে। অর্থাৎ সমুদ্র স্রোত হলো সমুদ্রের বা সাগর ও মহাসাগরের পানির নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহ। পানির স্বাভাবিক ধর্ম হলো তার উপরিভাগের সমতা রক্ষা করা। বিভিন্ন কারণে সমুদ্রের উপরিভাগের পানিরাশির সমতার ব্যতিক্রম ঘটে থাকে। তখন স্বাভাবিক নিয়মে এ সমতা রক্ষার জন্য সমুদ্রের একস্থান থেকে অন্যস্থানে পানি প্রবাহিত হয়। বিভিন্ন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। এ কারণগুলোর মধ্যে অন্যতম হলো – বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, ভূভাগের অবস্থান, শৈলশিরার অবস্থান, সমুদ্রের গভীরতা। তাই বলা যায় যে, এভাবেই বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্যে বিভিন্ন প্রকার সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এর কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

