উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগর দক্ষিণাংশীয় স্রোত বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের দক্ষিণাংশীয় স্রোত তথা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলো হলো— কুমেরু স্রোত : প্রত্যয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে শীতল কুমেরু স্রোত সৃষ্টি হয়ে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। স্রোতটির একটি শাখা ভারত মহাসাগরে প্রবেশ করে ও অপরটি আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়। বেঙ্গুয়েলা স্রোত : কুমেরু স্রোতের যে শাখা আফ্রিকার পশ্চিম উপকূলে বেঙ্গুয়েলার নিকট দিয়ে উত্তরে অগ্রসর হয় তা বেঙ্গুয়েলা স্রোত নামে পরিচিত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত : বেঙ্গুয়েলা স্রোত যখন নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে সোজা পশ্চিমে অগ্রসর হয় তখন তা দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে অভিহিত হয়। এই স্রোতের দুটি শাখার একটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে এবং অপরটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয় । ব্রাজিল স্রোত : দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা দক্ষিণ আমেরিকার ব্রাজিল, উরুগুয়ে ও আর্জেন্টিনা উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয় তা ব্রাজিল স্রোত নামে পরিচিত। ফকল্যান্ড স্রোত : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রধান স্রোতচক্রের চারটি স্রোত ছাড়াও কুমেরু স্রোতের একটি ক্ষুদ্র শাখা ফকল্যান্ড দ্বীপের নিকট দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ব্রাজিল স্রোতের সাথে মিলিত হয়েছে নিঃশেষ হয়ে যায়। এটি ফকল্যান্ড স্রোত নামে পরিচিত।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগর দক্ষিণাংশীয় স্রোত বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

