বাণিজ্যের উপর উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগরের স্রোতের প্রভাব বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত স্রোত তথা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলোর বাণিজ্যের উপর বেশ প্রভাব রয়েছে। কুমেরু স্রোত মূলত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণে জলভাগের উপর দিয়ে প্রবাহিত। তাই এ শীতল স্রোতের প্রভাব উপকূলে ততটা অনুভূত নয়। তবে বেঙ্গুয়েলা, দক্ষিণ নিরীক্ষয় ও ব্রাজিল স্রোত বেশ প্রভাব বিস্তার করে। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল ও মেক্সিকোতে সারাবছর বৃষ্টিপাত ঘটে। ফলে এ অঞ্চলে কৃষিকাজ যথেষ্ট প্রসার লাভ করেছে। আবার, ব্রাজিল স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল সারা বছর উষ্ণ থাকে এবং বন্দরগুলোতে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটে না। এ স্রোতের ওপর থেকে আগত বায়ুতে জলীয়বাষ্প থাকায় এ অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। তবে গ্রীষ্মকালে বৃষ্টির । পরিমাণ বেশি। ফলে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ কৃষিকাজের জন্য খুবই উপযোগী। কৃষির ওপর ভিত্তি করে এ অঞ্চলে শিল্প, ব্যবসায়-বাণিজ্য উন্নতি লাভ করেছে। তাই এ স্রোতটির যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। অপরদিকে শীতল বেঙ্গুয়েলা স্রোতের ওপর হতে আগত বায়ুতে জলীয়বাষ্প না থাকায় আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল প্রায় সারা বছর বৃষ্টিহীন অবস্থায় থাকে। ফলে এ অঞ্চলের কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি সবকিছুই অনুন্নত।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
বাণিজ্যের উপর উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগরের স্রোতের প্রভাব বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

